ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

আহতদের আর্তনাদে এগিয়ে এলেন খুশবু

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১৯:৫০ অপরাহ্ন
আহতদের আর্তনাদে এগিয়ে এলেন খুশবু ছবি: সংগৃহীত
ভয়াবহ পথ দুর্ঘটনায় আহতদের সাহায্যে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে অ্যাম্বুল্যান্স দেরিতে আসা নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, দুর্ঘটনার খবর দেওয়া হলে দু'ঘণ্টা পরও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায়নি।

খুশবু জানিয়েছেন, রবিবার মোরাদাবাদ–রামপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, কয়েকজন গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে আছেন, কেউ কেউ অজ্ঞান। আশেপাশে কোনও চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তিনি নিজেই কিছু মানুষের সঙ্গে মিলে আহতদের রাস্তার পাশ থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যান।

খুশবু বলেন, অ্যাম্বুল্যান্সে ফোন করা হলেও অনেকক্ষণ কেউ আসেনি। শেষে বাধ্য হয়েই তিনি অটো ভাড়া করে ৪–৫ জন আহতকে হাসপাতালে পাঠান। তাঁর ভিডিওতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে গেছে টেম্পোটি, আহত যাত্রীরা রক্তাক্ত অবস্থায় শুয়ে আছেন।

ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষের আচরণেও হতাশ হন খুশবু। তাঁর অভিযোগ, শুধু ভিডিও করার জন্য ভিড় জমিয়েছিল অনেকে। আহতদের সাহায্যের বদলে মোবাইল বের করে ছবি তোলা, এই প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তাঁর কথায়, 'ভয়ের কারণে মানুষ সাহায্য করতে চান না। কিন্তু আইন তো সকলকে রক্ষা করবে। তাই ভয় না পেয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।'

খুশবু জানান, একটি দ্রুত গতির বাস টেম্পোকে সজোরে এসে ধাক্কা মারে। ঘাতক বাসের চালক পলাতক। তদন্তে নেমে পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।

সূত্রে খবর, এই পথ দুর্ঘটনায় একই পরিবারের ছ'জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু'জন শিশুও রয়েছে। তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। আহত হয়েছেন আরও পাঁচজন। মৃতদের পরিচয় সামনে এসেছে, মাতি ওরফে সঞ্জু (৩০), সুমন (৩০), সীমা (৩৫), আরতি (২০), অমন (১৫) এবং অনন্যা (১২)। এঁরা সবাই কুন্দরকি থানার অধীনে আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক