ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০৩:৫৩ অপরাহ্ন
নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
 

নাটোরের লালপুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো দুইজন।

নিহত কাওসার হোসেন মাহিম (১০) নুরুল্লাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন ওই একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাদ আহমেদ ও মৃত নিয়াত সরদারের ছেলে আব্দুল হাকিম।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে কাওসার হোসেন মাহিম ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কামারহাটি অভিমুখে একটি স্যালো ইঞ্জিন চালিত কুর্তি গাড়ি নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মহিম, আব্দুল হাকিম ও নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাদ আহমেদ গুরুতর আহত হন। এ সময় মুসল্লিসহ পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত মাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সাদ আহমেদকে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেন।

কাওসার হোসেন মহিমের চাচা আলতাফ হোসেন (৪২) জানান, ভোরে মাহিম বাড়ি থেকে ওজু করে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার উদ্দেশ্য বের হয়। মাহিম মসজিদের সামনে পৌঁছালে একটি স্যালো ইঞ্জিন চালিত কুর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহিমসহ আরো কয়েক জনকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে মুসল্লি ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে মাহিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে মাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাঘা এলাকায় পৌঁছালে মাহিমের মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। গাড়িটিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার