ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

স্নাতকোত্তর পাশ করেও হয়েছেন কৃষক; এখন তিনি কোটিপতি

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০১:৩২ অপরাহ্ন
স্নাতকোত্তর পাশ করেও হয়েছেন কৃষক; এখন তিনি কোটিপতি স্নাতকোত্তর পাশ করেও হয়েছেন কৃষক; এখন তিনি কোটিপতি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোলায় গ্রামের পরিশ্রমী ও শিক্ষিত কৃষক আমিনুল ইসলাম এখন এলাকায় সফল কৃষক হিসেবে পরিচিত নাম। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করা এবং উকালতি পাশ করা সত্ত্বেও তিনি চাকরি বা আইন পেশায় না গিয়ে বেছে নেন কৃষিকাজ। আর সেই সিদ্ধান্তই আজ তাঁকে নিয়ে গেছে সাফল্যের শিখরে। বলা যায়, কৃষিতেই কোটিপতি আমিনুল। পরিশ্রম ও নিষ্ঠার ফল তিনি নিজেই ঘরে তুলছেন, আর তা দেখেই অনুপ্রাণিত হচ্ছেন আশপাশের তরুণরা।

আমিনুল ইসলামের রয়েছে প্রায় ২০ বিঘা জমিজুড়ে আম, কাঁঠাল, কমলা, মালটা ও পেয়ারা বাগান। ৩০ বিঘা জমিতে রয়েছে পুকুর। মাছ ও ফল চাষে তার দক্ষতা, পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিশেষত কাঁঠালের মৌসুমের বাইরে শীতকালেও তার বাগানে কাঁঠাল ধরছে—যা আশেপাশের কৃষকদেরও তাক লাগিয়েছে। গত বছর এক একটি কাঁঠাল তিনি বিক্রি করেছেন ৮ থেকে ৯০০ টাকা দামে। এবারও বাগানের ৪০০ গাছে অন্তত কাঁঠাল এসেছে। এই কাঁঠাল থেকেই তিনি অন্তত ১০ লাখ টাকা আয় করবেন। বাগানের প্রতিটি গাছ তিনি যত্ন করেন সন্তানসুলভ; সার, পানি, পরিচর্যা—যা দরকার সবই তিনি নিয়ম মেনে করে থাকেন।

ফল বাগানের পাশাপাশি তিনি সবজি চাষেও সমান সফল। প্রতি বছর তিনি প্রায় ২০ বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন। এবছর তিনি ১৬ বিঘা জমিতে রোপন করেছেন উন্নত জাতের বাঁধাকপি। ইতোমধ্যে তিনি প্রায় ১০ লাখ টাকার বাঁধাকপি বিক্রি করেছেন।

কৃষিকাজ শুরু থেকেই আমিনুল ইসলাম বিশ্বাস করতেন—জমি, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে কৃষি থেকে লাখপতি হওয়া স্বপ্ন নয়। তাঁর সেই বিশ্বাসই আজ বাস্তবে রূপ নিয়েছে। কৃষি ফসল চাষ করে তিনি বহু আগেই হয়েছেন লাখপতি। এখন তিনি এলাকায় কোটিপতি হিসেবে পরিচিত। নিজের আয়ের টাকায় তিনি নির্মাণ করেছেন একটি দোতলা বাড়ি, কিনেছেন গাড়ি, এবং আলাদাভাবে আরও ১০ বিঘা কৃষিজমি কিনেছেন। প্রায় প্রতিবছরই জমি কেনেন এই সফল কৃষক।

কৃষক আমিনুল বলেন, “আমি চাকরি বা উকালতি না করে কৃষিকাজকে বেছে নিয়েছিলাম ভালোবাসা থেকে। উকালতি করতে দেখলাম সবই মিথ্যা। চাকরি করলে পরের অধিনে থাকতে হবে। তাই বাপ দাদার আমলের কৃষি কাজেই বেছে নিয়েছি। এতে সফলতাও পেয়েছি দু হাত ভরে। এখন মনে হয়, জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত ছিল এটা। কৃষিকে আধুনিকভাবে করলে যে কত উন্নতি করা যায়—আমি তার জীবন্ত উদাহরণ।”

তার বাগানে যখন শীতকালে কাঁঠাল ধরে, কিংবা মৌসুমের আগেই মালটা ও কমলা পাকতে শুরু করে—তখন দূরদূরান্ত থেকে কৃষকরা এসে শেখেন তার ব্যবহৃত প্রযুক্তি ও পরিচর্যার কৌশল।

বর্তমানে আমিনুল শুধু নিজের উন্নতিই করছেন না; তিনি স্থানীয় কৃষকদেরও সহায়তা করেন। অনেককে তিনি চারা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আবার কারও জমিতে গিয়ে নিজ হাতে দেখিয়ে দিয়েছেন সঠিক পরিচর্যার পদ্ধতি।

এভাবে শিক্ষিত তরুণ কৃষক আমিনুল ইসলাম দেখিয়ে দিয়েছেন—প্রচলিত ধারনার বাইরে গিয়েও কৃষিকে পেশা হিসেবে বেছে নিলে সফল হওয়া যায়। শীতের কাঁঠাল থেকে শুরু করে লক্ষাধিক টাকার বাঁধাকপি—সব মিলিয়ে তিনি এখন এলাকায় অনুকরণীয় কৃষক। তার সাফল্য প্রমাণ করে, কৃষিই পারে মানুষকে বদলে দিতে, এগিয়ে দিতে এবং স্বপ্নকে বাস্তব করে তুলতে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম