ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, এখন কোথায় সেই পাত্রী?

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫৭:৩১ অপরাহ্ন
কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, এখন কোথায় সেই পাত্রী? কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, এখন কোথায় সেই পাত্রী?
 

কেবল সিনেমার পর্দায় নয়; তার ব্যক্তিগত জীবনও অনেক বার খবরের শিরোনাম হয়েছে। ১৯৮০-এর দশকে বলিউডে আত্মপ্রকাশ করে তিনি দর্শকের হৃদয় জয় করেন। তবে পর্দার বাইরে তার সম্পর্কগুলোও তার চলচ্চিত্রের মতোই আলোচিত হয়েছে। এই অভিনেত্রী আর কেউ নন, সংগীতা বিজলানি।

সংগীতার জীবনের অন্যতম আলোচিত অধ্যায় ছিল সালমান খানের সঙ্গে তার সম্পর্ক। ১৯৮০-এর দশকের শেষভাগে তাদের পথ মিলিত হয় এবং তারা বলিউডের অন্যতম আলোচিত জুটিতে পরিণত হন। বিয়ের প্রস্তুতির গুজব ছড়িয়ে পড়েছিল। এমনকি সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তাদের বিয়ের কার্ডও তৈরি হয়েছিল। তবে কেন শেষ পর্যন্ত তারা বন্ধনে জড়াননি, সেটা আজও বড় রহস্য। বিচ্ছেদের পরও তারা উষ্ণ বন্ধুত্ব বজায় রেখেছিলেন। সালমান পরবর্তী সময়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিয়ে হয়নি।

সালমানের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সংগীতার প্রেম হয় সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। ১৯৯৬ সালে আজহারউদ্দিনের প্রথম বিবাহবিচ্ছেদের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম দিকে জীবন শান্তিপূর্ণ ছিল; সংগীতা চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে পরিবারকে সময় দেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয় এবং ১৪ বছরের দাম্পত্য জীবন যাপনের পর ২০১০ সালে তারা বিচ্ছেদ ঘটান।

৬৫ বছর বয়সি সংগীতা বিজলানি এখন নিজের জীবনকে কেন্দ্র করে এগিয়ে চলেছেন। তিনি ফিটনেস, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা আর ভ্রমণে মনোনিবেশ করেছেন। মিডিয়ায় নতুন সম্পর্কের গুজব থাকলেও তিনি সব সময় বলেন যে, তার জীবন নিজের মতো করে সুখী ও পূর্ণ। সালমান খান পরিবারের সঙ্গে সম্পর্ক এখনো শক্তিশালী। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি