ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

খালেদা জিয়া দেশ ও জাতির ঐক্যের প্রতিক ----সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫২:২৩ অপরাহ্ন
খালেদা জিয়া দেশ ও জাতির ঐক্যের প্রতিক   ----সিংড়ায় দোয়া অনুষ্ঠানে  অধ্যক্ষ আনু খালেদা জিয়া দেশ ও জাতির ঐক্যের প্রতিক ----সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু
 
নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  শুধু বিএনপির নেত্রীই নয়, দেশ ও জাতির ঐক্যের প্রতিক। জাতির এই সংকটময় মুহর্তে দেশের হাল ধরতে বেগম খালেদা  জিয়াকে প্রয়োজন। 
 
সোমবার (১ ডিসেম্বর)  সন্ধায় নাটোরের সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়নের ১ নং মহেশ চন্দ্রপুর  করলা বাজারে  বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
অধ্যক্ষ আনু বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন গণতন্ত্রের মা বেগম জিয়া। তবু দেশ ছাড়েননি তিনি। বেগম খালেদা জিয়াকে কখনো কাউকে অশ্লীল ভাষায় গালমন্দ বা ভাষা খারাপ করে কথা বলতে শুনি নাই।  আজ তিনি অসুস্থ। মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন। দলমত নির্বিশেষে সবাই তাঁর জন্য দোয়া করছেন। আমরাও তাঁর জন্য দোয়া করছি। সে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য কলম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ জনাব আলী মৃধা।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মমিন।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচীব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল,  সিংড়া পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাস বুলেট,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য সবেক কমিশনার মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, পৌর বিএনপির সদস্য রুহুল আমিন,পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, স্থানীয় বিএনপি নেতা, আব্দুল জলিল, আনছার আলী,  সুলতান আহমেদ, মিলন হোসেন, কাওছার আহমেদ, কামাল হোসেন প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা