ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

সততা ও পেশাদারিত্বে উজ্জ্বল হবে ভাবমূর্তি: আরএমপি সদস্যদের কল্যাণ সভায় নবনিযুক্ত কমিশনারের কড়া বার্তা

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৪৩:৩২ অপরাহ্ন
সততা ও পেশাদারিত্বে উজ্জ্বল হবে ভাবমূর্তি: আরএমপি সদস্যদের কল্যাণ সভায় নবনিযুক্ত কমিশনারের কড়া বার্তা সততা ও পেশাদারিত্বে উজ্জ্বল হবে ভাবমূর্তি: আরএমপি সদস্যদের কল্যাণ সভায় নবনিযুক্ত কমিশনারের কড়া বার্তা
 

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবার মান উন্নয়নে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) বিকেলে আরএমপি’র জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করার সময় তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান সহকর্মীসহ জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, ড্রেস রুলস্ অনুযায়ী পোশাক পরিধান করা, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং নীতি নৈতিকতা চর্চার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, এসব নির্দেশনা মেনে চললে পুলিশের কর্মদক্ষতা বাড়বে এবং বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সামগ্রিক সমস্যা ও কল্যাণ সংক্রান্ত নানা প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে সকল প্রস্তাব শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সাথে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরএমপি'র সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক