ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তরুণদের প্রতিভা, সাহস, বুদ্ধিবৃত্তিক চেতনা ও ঐক্যই পারে দেশকে বদলে দিতে - মহাপরিচালক

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৬:৫২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৬:৫২:০৪ অপরাহ্ন
তরুণদের প্রতিভা, সাহস, বুদ্ধিবৃত্তিক চেতনা ও ঐক্যই পারে দেশকে বদলে দিতে - মহাপরিচালক তরুণদের প্রতিভা, সাহস, বুদ্ধিবৃত্তিক চেতনা ও ঐক্যই পারে দেশকে বদলে দিতে - মহাপরিচালক
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, তরুণদের প্রতিভা, সাহস, বুদ্ধিবৃত্তিক চেতনা ও ঐক্যই পারে দেশকে বদলে দিতে। 

সোমবার (০১ ডিসেম্বর) তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচির আওতায় পাবনা জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।

মহাপরিচালক বলেন, তরুণদের অন্তর্নিহিত প্রতিভা বিকশিত করার মাধ্যমেই গড়ে উঠবে এক নতুন আলোকিত বাংলাদেশ। একটি আধুনিক সৃজনশীল, জ্ঞানভিত্তিক,
বিজ্ঞানমনষ্ক, মানবিক, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই তরুণরা বদলে দেবে দেশ, বদলে দেবে পৃথিবী।

সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়ার সভাপত্বিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্ত...তা করেন উপ¯ি’ত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোহা. কলিমুদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামছুল ইকবাল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলম।

অনুষ্ঠানে বক্তাগণ তরুণ সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও প্রতিভার কথা উল্লেখ করেন এবং এ প্রতিভা বিকশিত করার মাধ্যমে নিজেকে, সমাজকে ও দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সকলের দায়িত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সভায় শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড