ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

শাহমখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ডে বিমানবন্দরে পূর্ণাঙ্গ মহড়া

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
শাহমখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ডে বিমানবন্দরে পূর্ণাঙ্গ মহড়া শাহমখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ডে বিমানবন্দরে পূর্ণাঙ্গ মহড়া
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় আয়োজিত এই মহড়ার প্রধান অতিথি ছিলেন বেসবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মহড়ার পূর্বনির্ধারিত দৃশ্যপটে দেখানো হয় যশোর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি আসে। বিষয়টি কন্ট্রোল টাওয়ারে পৌঁছালে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করেন। রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ১২টি সংস্থা যৌথ জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে অংশ নেয়।

মহড়ার সামগ্রিক প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, সকল সংস্থা প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। জাতীয় স্বার্থে এই দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, নিয়মিত মহড়া আন্তঃসংস্থার সমন্বয় বাড়ায় এবং সম্ভাব্য দুর্বলতা শনাক্তে কার্যকর ভূমিকা রাখে। দক্ষ সমন্বয় থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এ সময় তিনি গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করে বলেন, বিভিন্ন বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সেদিন বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল।

মহড়ার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন এবং চিফ কো-অর্ডিনেটর ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর আসিফ ইকবাল। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশগ্রহণকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, আন্তর্জাতিক বিধিমালা অনুযায়ী প্রতি দুই বছর পরপর এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। শাহ মখদুম বিমানবন্দর থেকে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস ও বাংলাদেশ বিমান নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে। বিভিন্ন সন্ত্রাসী হুমকি ও ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই করতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭