ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

শাহমখদুমে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৬:৩৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৬:৩৪:১৬ অপরাহ্ন
শাহমখদুমে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট শাহমখদুমে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট
রাজশাহী নগরীতে ইস্পাহানি চায়ের বিভাগীয় অফিসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতি সংঘটিত হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, ভোরে প্রাচীর টপকে অফিস প্রাঙ্গণে ঢোকে ডাকাতরা। প্রথমেই দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাতুপা ও মুখ বেঁধে অচল করে ফেলে। এরপর দোতলার প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে ১ লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

এ ছাড়া নিচতলায় অবস্থিত বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা লুট করে দলটি পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান ওসি মাছুমা মুস্তারী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার