ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

সাপাহার তিলনা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:০১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:০১:৫৮ অপরাহ্ন
সাপাহার তিলনা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন সাপাহার তিলনা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন
নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা  ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান।

কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ (কল) প্রকল্পের সার্বিক সহযোগিতা এবং উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট (গেইন) এর অর্থায়নে গঠিত এ কমিটিতে মোট ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।  

উক্ত কমিটিতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, নারী উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, ইমাম, সুশীল সমাজ ও যুব সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম শাহ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আয়নাল হক, কারিতাস ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর স্বপন কুমার, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মতিউর রহমান, আফজাল হোসেন, নাজমা বেগম, রানা,এনামুল হক, মুসলিম উদ্দিন, স্বাস্থ্য সহকারি কর্মী মোশারফ হোসেন সহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে পুষ্টি সংবেদনশীল ও জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম জোরদার করে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান নবগঠিত ২২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন এবং কমিটির কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪