ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

আল্লাহর ওপর তাওয়াক্কুলের অর্থ, গুরুত্ব ও তাৎপর্য

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:৫০:৪৫ অপরাহ্ন
আল্লাহর ওপর তাওয়াক্কুলের অর্থ, গুরুত্ব ও তাৎপর্য ছবি: সংগৃহীত
তাওয়াক্কুল শব্দের শাব্দিক অর্থ কারো ভরসা করা ও আস্থা রাখা। তাওয়াক্কুল আলাল্লাহ অর্থ আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও আস্থা রাখা। ইসলামের পরিভাষায় তাওয়াক্কুল বলে তাওয়াক্কুল আলাল্লাহ বা আল্লাহর ওপর ভরসাই বোঝানো হয়ে থাকে।

তাওয়ক্কুল একজন সত্যিকার মুমিনের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য। একজন মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, ভরসা ও আস্থা রাখে। আল্লাহর ওপর তাওয়াক্কুল করার মাধ্যমে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি পায়।

তাওয়াক্কুলকে জীবনের পথে স্বপ্নের সঙ্গে তুলনা করা যায়। স্বপ্ন যেমন মানুষকে বড় হতে উদ্বুদ্ধ করে, চেষ্টা করতে উদ্বুদ্ধ করে, আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসাও মানুষকে চেষ্টা করতে উদ্বুদ্ধ করে ও সফলতার পথে নিয়ে যায়। স্বপ্ন যেমন মানুষকে বাঁচিয়ে রাখে, আল্লাহর ওপর তাওয়াক্কুলও চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় শক্তি ধরে রাখতে, বেঁচে থাকতে সাহায্য করে।

কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করবে, তার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেবেন; তিনি প্রতিটি বিষয়ের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। (সুরা তালাক: ৩)

হাদিসে আল্লাহর ওপর দৃঢ় তাওয়াক্কুলকে তুলনা করা হয়েছে পাখির তাওয়াক্কুলের সঙ্গে। নবীজি (সা.) বলেন, একদল মানুষ জান্নাতে যাবে যাদের হৃদয় পাখির হৃদয়ের মতো হবে। (সহিহ মুসলিম: ২৮৪) অর্থাৎ যাদের ‍হৃদয়ের ইমান ও ভরসা পাখির ভরসার মতো দৃঢ় হবে।

আরেকটি বর্ণনায় এসেছে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত অর্থে তাওয়াক্কুল করতে, তাহলে পাখির মত রিজিক পেতে। পাখি সকাল বেলা খালি পেটে বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে নীড়ে ফিরে আসে। (সুনানে তিরমিজি: ২৩৪৪)

হাদিসের এই তুলনা বা উদাহরণ বুঝতে হলে পাখির জীবনব্যবস্থা সম্পর্কে জানতে হবে। পাখির জীবনব্যবস্থার চারটি বৈশিষ্ট্য এখানে তুলে ধরছি:

১. পাখি কখনো তার বাসায় খাবার জমিয়ে রাখে না। অসুস্থ থাকলে কিংবা সন্তান জন্ম দিলেও আগামীকাল কী খাবে এই চিন্তা তার মধ্যে থাকে না। রোদ, বৃষ্টি, ঝড় তুফান, খরা, মহামারী কোনো অবস্থাতেই সে আগামীকাল খাবার পাবে কিনা তা ভাবে না। তাই কোনো পাখির বাসা ভাঙলে সেখানে সামান্য দানাপানিও পাওয়া যায় না।

২. পাখিরা তাওয়াক্কুল করে ঘরে বসেও থাকে না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুলের পাশাপাশি রিজিকের সন্ধানে প্রতিদিন ভোরে বের হয়ে যায় এবং যতটুকু রিজিক পায় তাতে সন্তুষ্ট হয়ে ঘরে ফেরে। আবার পরবর্তী দিন সকাল থেকে পরিশ্রম শুরু করে।

৩. পাখি বাসস্থান নির্মাণ বা সংসার গঠনের ক্ষেত্রেও নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকে। দীর্ঘস্থায়ী হবে এমন শক্তপোক্ত বাসা পাখি বানায় না। বরং উপস্থিত মৌসুমের দিনগুলো পার করার জন্য অস্থায়ী বাসা বানায়।

৪. পাখির তাওয়াক্কুলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো তার একাগ্রতার গুণ। পাখি আল্লাহর ওপর ভরসা করে একনিষ্ঠতার সঙ্গে নিয়মিত পরিশ্রম করে যায়।

অথচ কত মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েও অল্পতেই নিরাশ হয়ে যাইয়। ডিপ্রেশনে নিজেকে ধ্বংস করে দেয়। উন্নত কিছু দেশে অঢেল অর্থ-কড়ি, উন্নত শিক্ষা, খাদ্য, চিকিৎসা, আবাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও বহু মানুষ ডিপ্রেশনে আত্মহত্যার পথ বেছে নেয়। এর মূলে আছে তাওয়াক্কুল বা সর্বশক্তিমানের ওপর বিশ্বাস ও ভরসারও অভাব। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, নিশ্চয়ই আল্লাহর ওপর বিশ্বাস আত্মহত্যাকে রোধ করে। কোনো মুমিন আত্মহত্যা করতে পারে না। (সুনানে আবু দাউদ: ২৭৬৯)

আল্লাহর উপর ভরসাকারীদের সবচেয়ে বড় প্রতিদান হলো জান্নাত। ইমরান ইবনে হোসাইন (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে যারা ঝাড়ফুঁক করায় না, পাখি উড়িয়ে শুভ-অশুভ লক্ষণ বিচার করে না, শরীরে আগুনের দাগ লাগায় না, বরং সব সময় আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করে। (সহিহ মুসলিম: ৪১৩)

লেখক: মুফতি মোহাম্মদ আদনান, খতিব, মকিম বাজার জামে মসজিদ, বংশাল, ঢাকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক