ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা মিত্র

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:৪৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:৪৬:৫৪ অপরাহ্ন
লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা মিত্র ছবি: সংগৃহীত
টালিউডের স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা মিত্র এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আক্ষেপ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই ‘সিঙ্গেল মাদার’ হিসেবে চলা এই অভিনেত্রী বিয়ের মৌসুমে চারপাশের আয়োজন দেখে খানিকটা মনের কথা শেয়ার করেছেন ফেসবুকে।

রোববার (৩০ নভেম্বর) নিজের ওয়ালে শ্রীলেখা লেখেন, “লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”

সঙ্গে হ্যাশট্যাগে যোগ করেন- “আমার ভালোবাসার ধর্ম”।

তার এই খোলামেলা ও রসিক স্ট্যাটাস মুহূর্তেই আলোচনা তৈরি করে। কমেন্ট বক্সে শুরু হয় ভক্তদের মজার প্রতিক্রিয়া। নীল নাওয়াজ নামে একজন লিখেছেন, “বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে,‘প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র’।’’

স্ট্যাটাসটি ঘিরে নেটিজেনদের এমন হাস্যরসের বন্যা শ্রীলেখার স্পষ্টভাষী ব্যক্তিত্বে যেন নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে কৌশিক নামে এক অনুসারী অভিনেত্রীর কঠিন শর্তের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, “প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।” সংগীত নামে আরেকজন লিখেছেন, “বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।”

অবশ্য শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই স্পষ্ট করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে প্রেম করতে হলে প্রথম শর্ত- কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়, “যদি কারও সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত- কুকুর ভালোবাসতে হবে। কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।”

উল্লেখ্য, শিলাদিত্য স্যান্যলের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার। তিনি বলেন, “প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম