ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:২৯:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার সংলগ্ন পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে শিশুটির মরদেহ উঠে আসে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। 

স্থানীয়দের ধারণা, শিশুটিকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটিকে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ খুঁজতে একাধিক টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। আশপাশের এলাকা ঘিরে অনুসন্ধান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি