ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের হামলায় আহত ২ পুলিশ, শর্টগান ছিনতাই মহান মে দিবসে রাজশাহীতে শ্রমিক দলের সমাবেশ, ন্যায্য অধিকার আদায়ের দাবি নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ গরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব গ্রেফতার গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান রাণীনগরে মহান মে দিবস পালিত ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটির প্রথম সভা, তৃণমূলে উচ্ছ্বাস ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩ মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি, সাবেক এমপি লালু মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

শাহজাদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:২৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:২৭:১১ অপরাহ্ন
শাহজাদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাবিনা খাতুন একটি অটোভ্যানে তার আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। তাকে বহনকারী অটোভ্যানটি বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান