ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০ আরও সহজ হচ্ছে ভূমিসেবা, ঘরে বসেই মিলবে খতিয়ান পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার ‘তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’ বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, বিপদে যেসব অঞ্চল তানোরে কথিত সালিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেন নারীদের জীবনে ৩০ বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ? পেড্ডি বিতর্কে মুখ খুললেন জাহ্নবী পালকের সঙ্গে বিচ্ছেদের পথে ইব্রাহিম খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি যুবসমাজ জাতির প্রাণশক্তি ও উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে লিম্পেট মাইন হামলা পোল্যান্ডে সাংবিধানিক সংকট, আদালতের প্রধানকে বরখাস্ত ঘিরে উত্তেজনা এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের সিংড়ায় দুর্ভোগ এড়াতে স্কুল স্থানান্তরের দাবি নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি ঠাকুরগাঁও উপ-নির্বাচনে শিক্ষক প্রচারনায় অংশ নেওয়ায়- বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:২১:৫৬ অপরাহ্ন
নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন অধিদপ্তর এবং ঝুঁকিপূর্ণ কমিউনিটির নারীদের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে একটি অধিপরামর্শ সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এই কর্মসূচির আয়োজন করে।

ইউএনএফপিএ ও অ্যাকশনেইডের সহযোগিতায় রোববার বিকেলে হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। এছাড়াও, দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং প্রতিটি স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন, শিক্ষক, কাজীসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সুবর্ণচর ইউনিয়নের চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, “স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হয় না। ঘরোয়া সহিংসতা হলে তা আরও আমলে নিতে চায় না।“ তিনি ভুক্তভোগীদের যেকোনো সহিংসতার মুখে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে পুলিশের সাহায্য নিতে আহ্বান জানান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুননাহার তার বক্তব্যে বলেন, "সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের প্রচুর অভিযোগ আসে। নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে এবং পরিবার থেকেই শিশুকে সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।" আলোচনার এক পর্যায়ে তিনি উপস্থিত কমিউনিটির সদস্যদের সহিংসতার প্রতিকারে কোথায় সহযোগিতা পেতে পারে, সে বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। উপস্থিত নারীরা জানান সহিংসতার শিকার হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে তেমন সমাধান মেলে না এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকে। তারা আইনের আশ্রয়কেই বেশি নিরাপদ মনে করেন।

উদ্যোক্তারা আশা করছেন, এই অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল অংশীজনের প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর সমন্বিত প্রক্রিয়া তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত