ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা

​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১১:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১১:১১:৫০ অপরাহ্ন
​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান ​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবযোগদানকৃত ড. মো: জিল্‌লুর রহমান।

রবিবার (৩০ নভেম্বর)  রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। 

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে কর্মরত ছিলেন।

১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ড. মো: জিল্‌লুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও পুলিশিং ব্যবস্থা।

১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি এসএসএফ, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) এবং ডিএমপি-তে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতিসংঘের সুদান মিশন এবং দারফুর মিশনে স্টেশন কমান্ডার, পার্সোনেল অফিসার ও লজিস্টিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দক্ষতার স্বাক্ষর রাখেন এবং জাতিসংঘের মেডেল প্রাপ্ত হন।

জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর ড. মো: জিল্‌লুর রহমান রাজশাহী মহানগরীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একটি নিরাপদ রাজশাহী গড়ে তুলতে নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার