ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

শীতের দুপুরে খাওয়ার টেবিলে শোভা পাক আস্ত ফুলকপির রোস্ট, স্বাদে ও রূপে জমজমাটি রান্নার রেসিপি

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:৪৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:৪৪:৫৮ অপরাহ্ন
শীতের দুপুরে খাওয়ার টেবিলে শোভা পাক আস্ত ফুলকপির রোস্ট, স্বাদে ও রূপে জমজমাটি রান্নার রেসিপি শীতের দুপুরে খাওয়ার টেবিলে শোভা পাক আস্ত ফুলকপির রোস্ট, স্বাদে ও রূপে জমজমাটি রান্নার রেসিপি
শীত মানেই বাঙালির ঘরে ফুলকপির দাপট। সেই সব্জি দিয়েই বানিয়ে নিন সুস্বাদু খাবার৷ আস্ত ফুলকপির রোস্টের রেসিপি শিখে নিন।

খাওয়ার টেবিলে আস্ত এক ফুলকপির রোস্ট সাজানো। মস্ত এক লাল ফুলের মতো শোভা পাবে এই পদ। শীতের মরসুমি সব্জি দিয়ে এমন এক রান্না স্বাদেও যেমন, রূপেও তেমন। ঠান্ডার সময়ে বাড়িতে অতিথি আগমন হলে খুব সহজে রেঁধে খাওয়াতে পারেন ফুলকপির রোস্ট। শিখে নিন প্রণালী।

আস্ত ফুলকপির রোস্টের রেসিপি

উপকরণ

মাঝারি আকারের ১টি ফুলকপি

৪টি বড় পেঁয়াজ (বেটে রাখা)

৪টি টম্যাটো ছোট ছোট টুকরো করে কাটা

আধ টেবিল চামচ আদাবাটা

১ চা চামচ গরমমশলার গুঁড়ো

১ টেবিল চামচ কাঁচা লঙ্কাবাটা

১ টেবিল চামচ শুকনো লঙ্কাগুঁড়ো

৪ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী

একটি মাঝারি আকারের ফুলকপি নিয়ে সেটির গোড়া কেটে নিন। দেখবেন, যেন একটিও ফুল বেরিয়ে না আসে। তার পর এক বাটি ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে তাতে ভিজিয়ে রাখুন কপিটি। যাতে ভিতরের ময়লা আলগা হয়ে বেরিয়ে আসতে পারে। ফুলকপি ধোয়া হয়ে গেলে ঝাঁজরিতে রেখে জল ঝরিয়ে নিন।

অন্য দিকে কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজবাটা ঢেলে দিন। একই সঙ্গে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিন। কেউ কেউ গোটা গরমমশলাও দিতে পারেন। মাঝারি আঁচে পেঁয়াজ কষাতে থাকুন। বেশ খানিকটা পরে তাতে আদাবাটা মিশিয়ে দিন। কেউ কেউ এতে রসুনকুচিও যোগ করেন। তবে রসুন ছাড়াও সুস্বাদু হতে পারে এই রান্না।

বেশ খানিক ক্ষণ কষানোর পর তেল ছাড়তে শুরু করবে, সে সময়ে ফুলকপিটি সোজা করে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মাঝখানে। চারপাশ দিয়ে টম্যাটোর টুকরোগুলি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প নুন ছড়িয়ে দিন। ঢিমে আঁচে রান্না হতে থাকুক। এই সময়ের মধ্যে টম্যাটো জল ছাড়তে শুরু করবে।

প্রায় ১৫ মিনিট পর ঢাকনা খুলে ফুলকপিটি উলটে দিন। অর্থাৎ ফুলের দিকটি চলে যাবে নীচের দিকে। যতটুকু জল ছেড়েছে, তা দিয়েই সব্জি সেদ্ধ হবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এই সময়ে।

আরও ১৫ মিনিট পর ফের কপিটি উলটে দিন। সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। মাঝে মাখে খুন্তি দিয়ে অল্প অল্প নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। আরও বেশ খানিক ক্ষণ পরে তেল ছাড়তে শুরু করলে গরমমশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দিন।

তৈরি হয়ে গেল আস্ত ফুলকপির রোস্ট। পরিবেশনের সময়ে কড়াই থেকে গোটা কপিটি একটি বড় থালায় নামিয়ে নিন। ছুরি এবং চামচ দিয়ে কেটে পাতে নিতে হবে। শীতে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে কপির রোস্ট এক অনবদ্য যুগলবন্দি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি