ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ভোলায় চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:০৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:০৬:৩৯ অপরাহ্ন
ভোলায় চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা ভোলায় চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা
ভোলার তজুমদ্দিন উপজেলায় চুরির অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত ব্যক্তির নাম মো. সেলিম (৪৫)।

তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোষের হাওলা গ্রামের মো. মনতাজ আহমেদের ছেলে। 
নিহতের স্ত্রী ঝরনা বেগম জানান, পূর্বশত্রুতার কারণে একই এলাকার আনোয়ার হাওলাদার, সিরাজ, রায়হান ও নীরব তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. জাবেদ ইমরান জানান, ভর্তির পর সেলিমকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু তার শরীরে ক্রমাগত অবনতি ঘটতে থাকে।

পরে বিকেল ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি।
 
অভিযুক্ত আনোয়ার হাওলাদার জানান, শনিবার রাতে সেলিম তার ঘরে চুরি করতে ঢোকে। টের পেয়ে তিনি ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়।

তার সঙ্গে সেলিমের কোনো শত্রুতা নেই উল্লেখ করে উল্টো সেলিম চিহ্নিত চোর বলে অভিযোগ করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী