ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

খেলার মাঠ থেকে ৬ শিশু অপহরণ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:০৩:২৮ অপরাহ্ন
খেলার মাঠ থেকে ৬ শিশু অপহরণ খেলার মাঠ থেকে ৬ শিশু অপহরণ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় খেলার সময় ছয় শিশুকে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। পরে দুজন পালিয়ে এলেও চার শিশু এখনো তাদের হেফাজতে রয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ।

তিনি জানান, সন্ধ্যার দিকে কয়েকজন শিশু খেলছিল। হঠাৎ পাহাড় থেকে নেমে আসা সশস্ত্র দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। অপহৃত ছয়জনের মধ্যে দুজন কৌশলে পালিয়ে এলেও চারজন গহীন পাহাড়ে আটকে আছে।

অপহৃত শিশুরা হলো মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫), আবু বক্কর ছিদ্দিক (১৩)। পালিয়ে আসা দুজন হলো ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)।

ইউপি সদস্য হাফেজ আহমদ আরও জানান, বিষয়টি বুঝতে পারার পরই পুলিশকে জানানো হয়েছে। স্থানীয়রাও অপহৃতদের উদ্ধারে পাহাড়ে তল্লাশি চালাচ্ছেন। তিনি বলেন, তাদের কেন অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত নই।

তবে আগের মতোই মুক্তিপণের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া না গেলেও অপহৃতদের উদ্ধারে পুলিশ তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার-পরিজনের বরাতে জানা যায়, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা