ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে কমিউটার ট্রেনের বগিতে সিট কভার সংযুক্তিকরণ উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:০২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:০২:০৭ অপরাহ্ন
এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে কমিউটার ট্রেনের বগিতে সিট কভার সংযুক্তিকরণ উদ্বোধন
 
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর গামী কমিউটার ট্রেনের বগিতে সিট কভার সংযুক্ত করার মাধ্যমে যাত্রী সেবায় নতুন মাত্রা যুক্ত করা হলো। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে ট্রেনের বগিতে এই সিট কভার প্রদান করা হয়।
 
রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।
 
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষণিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিটকভার সংযুক্ত করা হলো। তিনি এশিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রী সেবায় অগ্রণী ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।
 
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোঃ আমিনুল হাসান, এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী এবং অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুন।
 
এই উদ্যোগের ফলে যাত্রীরা এখন থেকে আরও আরামদায়ক ও পরিচ্ছন্ন পরিবেশে ট্রেনে যাতায়াত করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক