ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ, যা থাকছে নকশায়

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১১:৪৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১১:৪৬:৩৭ পূর্বাহ্ন
নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ, যা থাকছে নকশায় নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ, যা থাকছে নকশায়
নতুন সিরিজের ব্যাংক নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে এসব নোট চালু করা হয়েছে।

আজ রবিবার (১ জুন) ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি এসব নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

জানা যায়, আজ রবিবার প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের তিনটি নতুন নোট বাজারে আসবে। নতুন ডিজাইনের এই নোটগুলোতে শেখ মুজিবর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট আজ রবিবার থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন করা হবে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে। প্রাথমিকভাবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগজের নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করেছে, যা বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকার জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা