ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৯:৫০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৯:৫০:৪১ অপরাহ্ন
র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি
সাভারে র‍্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা।  রবিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার সময় আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।  

পরে আশুলিয়া থানা পুলিশ তড়িৎ গতিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার বাইপাস এলাকা থেকে আজ সকাল সাড়ে ৮টায় পাঁচটি গরুসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। 

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান যুগান্তর কে বলেন, খবর পেয়ে আশুলিয়া পুলিশের একটি টিম এস আই আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচলনা করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। ট্রাকটি আশুলিয়া থানার হেফাজতে রাখা হয়েছ।  এ সময় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নি। 

জানা গেছে, বগুড়া থেকে ৩০টি ছোট-বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‍্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। 

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং অভিযানে নামে। 

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আরও বলেন,  ইতোমধ্যেই লুট হওয়া অবশিষ্ট গরু ও র্যাব পরিচয়ে ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার