ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে হত্যা, উপড়ে নেওয়া হয়েছে চোখ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৯:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৯:৪০:২৩ অপরাহ্ন
শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে হত্যা, উপড়ে নেওয়া হয়েছে চোখ শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে হত্যা, উপড়ে নেওয়া হয়েছে চোখ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক পুকুর পাহারাদারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। চোখ উপড়ে নেওয়া হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠ এলাকার একটি পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে।

রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

নিহত ব্যক্তির নাম তোজ্জামেল হক (৬৫)। তিনি পার দিলালপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই পুকুরের নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি পাহারার দায়িত্বে ছিলেন। সকালে পুকুরপাড়ে তার নিথর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং বাম চোখ উপড়ে নেওয়া হয়েছে বলেও তারা জানান।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা দীর্ঘদিনের শত্রুতা বা পুকুরের মাছ ও কলা বাগান নিয়ে চুরি সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন