ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, আটক ২

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৯:৩৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৯:৩৪:৫৭ অপরাহ্ন
বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, আটক ২ বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, আটক ২
 
রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী পক্ষ দাবি করেছে, মারপিটের নেপথ্যে রয়েছে রাজনৈতিক বিষয় নিয়ে পূর্বের কথা-কাটাকাটি।
 
বাঘা থানা সূত্রে জানা যায়, উপজেলার আলাইপুর গ্রামের আহাদ আলীর ছেলে শফিকুল ইসলামকে মারপিটের অভিযোগে আলাইপুর গ্রামের মৃত গফুর মল্লিকের ছেলে মো: আসকান আলী ও তার ছেলে হামজা (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা (মামলা নং-২২, তাং-৩০/১১/২৫ ইং) দায়ের করা হয়।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শফিকুল ইসলামকে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে আসকান আলী, হামজা এবং তাদের পক্ষের অন্যান্য লোকজন। আহত শফিকুল ইসলাম প্রথমে হাসপাতালে চিকিৎসা নেন এবং ওই রাতেই গ্রেপ্তার হওয়া দুজনসহ মোট চারজনের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেন।
 
তবে মামলার এজাহারের বাইরে ভুক্তভোগী শফিকুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি নিছক পারিবারিক বা তুচ্ছ ঘটনা ছিল না। বিগত সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার কারণে আসকান আলী ও তার ছেলের সাথে শফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়েছিল। সেই রেশ ধরেই পারিবারিক অভ্যন্তরিন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারপিট করা হয়।
 
এ বিষয়ে অভিযুক্ত আসকান আলী বা হামজা এবং তাদের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মামলা দায়ের হওয়ার পরপরই এজাহারভুক্ত আসামি মো: আসকান আলী ও তার ছেলে হামজাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা