ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সুপারি চুরি, বাবা–ছেলে কারাগারে

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৯:২৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৯:২৭:৪৭ অপরাহ্ন
সুপারি চুরি, বাবা–ছেলে কারাগারে সুপারি চুরি, বাবা–ছেলে কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুর সুপারি চুরি করতে গিয়ে বাবা ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রোববার (৩০ নভেম্বর) ভোররাতে উপজেলার বামনী ইউপির ৩ নাম্বার ওয়ার্ডের সাগর্দি গ্রামের নুরুল হক মুন্সি বাড়ির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। বিকালে বাবা ও ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুইজন হলেন বামনী ইউপির সাগর্দি গ্রামের মজিবুল হকের ছেলে আবদুল মতিন (৪৫) ও তার ছেলে জিহাদ হোসেন (২৮)। 

গ্রামবাসী জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির গাছ থেকে সুপারি চুরি হয়ে আসছিল। ভুক্তভোগী নুরুল ইসলাম রাতে ঘুমানোর আগে তার ঘরের ছাদে সুপারি শুকাতে রেখেছিলেন। ভোররাতে শব্দ পেয়ে তার মা চোর সন্দেহে নুরুল ইসলামকে ডাকেন। এ সময় নুরুল ইসলাম বাইরে এসে চার বস্তা সুপারিসহ আবদুল মতিনকে হাতে নাতে আটক করেন। প্রতিবেশী মোহাম্মদ আলীসহ স্থানীয়রা এগিয়ে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ছেলে জিহাদকেও আটক করেছেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, রাতে আমার মায়ের শব্দ শুনে ঘরের বাইরে এসে দেখি আবদুল মতিন আমাদের সুপারি চুরি করছে। পরে চার বস্তা সুপারিসহ তাদের আটক করি। গ্রামবাসী পিটুনি দিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়।

প্রতিবেশী মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, বাবা ও ছেলের বিরুদ্ধে গ্রামের আরও কয়েকজনের বাড়ি থেকেও সুপারি চুরির অভিযোগ রয়েছে। গ্রামে ধারাবাহিক চুরি বন্ধে পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

এ বিষয়ে চোর আবদুল মতিন বলেন, কোনো কাজ খুঁজে পাই না। তাই ছেলেকে নিয়ে সুপারি চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম। আর কখনো চুরি করব না। কাজ করেই চলব।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, সুপারি চুরি করতে গিয়ে মালিক ও গ্রামবাসীর হাতে আটক বাবা–ছেলেকে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ