ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৯:২৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৯:২৪:০৩ অপরাহ্ন
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে কারখানায় এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ‎শনিবার (২৯ নভেম্বর)  দুপুর ১২টার দিকে টঙ্গীর হিমারদীঘী এলাকার একটি কারখানায় এসব ঘটনা ঘটে।

‎মৃত ওই শ্রমিকের নাম গোলাম রাব্বি (১৮)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। রাব্বি কারখানাটিতে একজন শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনার পর আহত শ্রমিককে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে রবিন মিয়া (১৮) নামে অপর এক শ্রমিককে গ্রেফতার করেছে।

‎পূর্ব থানার এসআই মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ‎এ ঘটনায় মৃত গোলাম রাব্বির বাবা মামুন মিয়া বাদী হয়ে রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

‎কারখানার শ্রমিকরা জানায়, শনিবার দুপুরে কারখানায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন রাব্বি। এ সময় তার শরীরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার ভেতরে থাকা কম্প্রেসার মেশিন চালু করে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন অন্যান্য শ্রমিকরা। এ সময় রবিন কম্প্রেসার মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাব্বি আহত হয়ে পড়লে কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাব্বিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

‎এ ব্যাপারে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইশান মোবাইল ফোনে বলেন, শনিবার দুপুরে কারখানায় কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। রাব্বির গায়ে ময়লা থাকায় কম্প্রেসার মেশিন চালু করে শরীরে হাওয়া দিতে থাকে। এ সময় রবিন রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাব্বিকে আহত করে। কারখানা অন্যান্য শ্রমিকরা রবিনকে আটক করে পুলিশে দিয়েছে।

‎এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮