ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

বেলজিয়াম হাঁস পালনে সফল সিংড়ার জাহিদ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৮:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:০৯:৪৯ অপরাহ্ন
বেলজিয়াম হাঁস পালনে সফল সিংড়ার জাহিদ বেলজিয়াম হাঁস পালনে সফল সিংড়ার জাহিদ
বেলজিয়াম জাতের হাঁস পালন করে সফল হয়েছেন জাহিদ হাসান নামের এক সফল তরুণ উদ্যোক্তা।

নাটোরের সিংড়া উপজেলার নুরপুর গ্রামে এই তরুণ  উদ্যোক্তার বাড়ি। হাঁস খামারের পাশাপাশি নুরপুর বাজারে গড়ে তুলেছেন হাঁসের বাচ্চা ফুটানো চলনবিল নামে একটি হ্যাচারী। হাঁস খামার ও হ্যাচারী দুটো প্রতিষ্ঠানেই পার্টনার হিসাবে আছেন জাহিদের প্রবাসী দুলা ভাই আবু হাসান। 

মুলত বেলজিয়াম জাতের হাঁস পালনেই শালা দুলা ভাই গড়ে তুলেছেন এই হ্যাচারী। খামার ও হ্যাচারী থেকে তাদের মাসিক আয় এখন  প্রায় দুই লাখ টাকা।

উদ্যোক্তা জাহিদ জানান, আজ থেকে ৭ কি ৮ বছর আগের কথা, তখন আমার প্রায় ৮ লাখ টাকার ঋণ ছিল। একদিন প্রবাসী দুলাভাই হাসান আলীর সঙ্গে কথা বলি। তিনি উৎসাহ দেন এবং তিনি টাকা দিয়ে ১০০টি বেলজিয়াম হাঁস কিনে দেন। সেখান থেকেই শুরু।

জাহিদ আরো জানায়, এ জাতের হাঁসের প্রতিটির ওজন হয় গড়ে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত। এ খামারে প্রতিটি হাঁস ৪৫ দিনের মধ্যেই ৩ কেজি ওজনের হয়। ফলে স্বল্প সময়েই বিক্রিযোগ্য হয়ে ওঠে।  একটি হাঁসের ডিমের দাম ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত, আর একটি বাচ্চা বিক্রি হয় ১৫০ টাকায়।

স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই হাঁসের ডিম ও মাংসের বাজারে এখন ব্যাপক চাহিদা আছে। বর্তমানে তাদের খামারে হাঁসের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০টি। হাঁসের পাশাপাশি এখন তারা বাচ্চা উৎপাদনও শুরু করেছেন। সব মিলে  বছরে তাদের মোট আয় ২৪ লাখ টাকারও বেশি।

জাহিদের দেখা দেখি বেলজিয়াম হাঁস পালনে এগিয়ে আসছে অনেক বেকার  যুবক।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. তাশরিফুল ইসলাম বলেন, আমরা সবসময় তরুণ উদ্যোক্তাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি।  হাঁস পালনের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা, পরামর্শ ও ভ্যাকসিন আমরা বিনামূল্যে প্রদান করি। উপজেলায় বর্তমানে বেলজিয়াম জাতের একটি বড় খামার রয়েছে।

ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন