ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা হযরত আলীর দোয়া প্রার্থনা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৮:০০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:০০:৩৯ অপরাহ্ন
খালেদা জিয়ার সুস্থতা কামনায়  বিএনপি নেতা হযরত আলীর দোয়া প্রার্থনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা হযরত আলীর দোয়া প্রার্থনা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীর মানুষের কাছে দোয়া চেয়েছেন রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।

গত শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতার জন্য শুধু বিএনপি পরিবার নয়, দেশপ্রেমে বিশ্বাসী সব মানুষ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”

হযরত আরও বলেন, “একজন জননেত্রী হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

তিনি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জোর দাবি জানিয়ে বলেন, “তাঁর চিকিৎসা যেন আরও উন্নতভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন এই কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে একইদিন পৃথক বিবৃতিতে কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীর মানুষের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫