ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজকর্মীর মৃত্যু, আহত সহকর্মী দিনাজপুরে স্থানান্তর

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৭:৪৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:০৪:১০ অপরাহ্ন
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজকর্মীর মৃত্যু, আহত সহকর্মী দিনাজপুরে স্থানান্তর রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজকর্মীর মৃত্যু, আহত সহকর্মী দিনাজপুরে স্থানান্তর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল (৩৭) নামের এক ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই সহকর্মী প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে রাণীশংকৈল সমাজসেবা অফিসের উদ্দেশে রওনা হন। পথে খুটিয়াটুলি এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান মাহাবুবের ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খায়রুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ সহকর্মীরা হাসপাতালে এসে নিহত সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কান্নায় ভেঙে পড়েন।

রাণীশংকৈল থানার এসআই কমলেস জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার