ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৬:৪৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৬:৪৩:০১ অপরাহ্ন
রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বিকালে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওয়ে হোম হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বিমল চন্দ্র অধিকারী। সবুজ বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

তিনি শুক্রবার ওয়ে হোম হোটেলের একটি কক্ষে ওঠেন, শনিবার তার চেক-আউট করার কথা ছিল।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চেক-আউটের সময় পার হয়ে গেলেও সবুজ কক্ষ ত্যাগ না করায় হোটেল কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। 

রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত্যের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি