ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বগুড়ার শেরপুরে র‍্যাব-১২ এর অভিযানে জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৬:৩৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৬:৩৮:২০ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে র‍্যাব-১২ এর অভিযানে জাল নোটসহ তিনজন গ্রেপ্তার বগুড়ার শেরপুরে র‍্যাব-১২ এর অভিযানে জাল নোটসহ তিনজন গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় র‍্যাব-১২ এর অভিযানে এক লক্ষ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পাথর বিক্রির উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করেছেন, যা র‍্যাবের সন্দেহ সৃষ্টি করে। পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে ফারুক হোসেনের বসতবাড়ির পশ্চিম ঘরের শয়নকক্ষ থেকে জাল নোটসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মোঃ নায়েব আলী (৪২), মোঃ রফিকুল ইসলাম (৪২) ও মোঃ এনামুল হক (২৯)।

অভিযান শেষে তাদের কাছ থেকে ১ লাখ ৫৭ হাজার টাকার মোট ১৫৭টি এক হাজার টাকার জাল নোট, ৩টি সাদা-কালো ছোট পাথর, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ৪টি সিম কার্ড এবং ৪,২১০ টাকা নগদ জব্দ করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, জাল নোট ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি