ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

খুলনা জর্জ কোর্টের গেটে দিনদুপুরে গুলি–চাপাতির হামলা: নিহত দুই

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৬:৩২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৬:৩২:৫৪ অপরাহ্ন
খুলনা জর্জ কোর্টের গেটে দিনদুপুরে গুলি–চাপাতির হামলা: নিহত দুই খুলনা জর্জ কোর্টের গেটে দিনদুপুরে গুলি–চাপাতির হামলা: নিহত দুই
খুলনায় আদালত চত্বরে দিনদুপুরে ঘটে গেলো ভয়াবহ গুলি ও চাপাতির হামলা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জর্জ কোর্টের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। অস্ত্র মামলার হাজিরা দিতে এসে ফেরার সময় হামলার শিকার হন দুই যুবক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে কোর্ট থেকে বের হওয়ার মুহূর্তে হাসিব হাওলাদার (২৯) ও ফজলে রাব্বি রাজন (২৮) গেটের সামনে পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে এসে মুখোশধারী দুর্বৃত্তরা পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান হাসিব। গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত হাসিব খুলনার নতুনবাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে এবং রাজন রূপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। দু’জনই আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

আইনজীবীরা বলছেন, আদালতের মতো অতি সংবেদনশীল এলাকায় এমন সন্ত্রাসী তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। অপরাধীরা কীভাবে অস্ত্র নিয়ে আদালত এলাকায় প্রবেশ করলো—সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

ঘটনার পরপরই পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা আদালত এলাকা ঘেরাও করে ফেলে। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

পুলিশ জানায়, নিহত দু’জনকেই গত ৩১ মার্চ যৌথ বাহিনী অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা জামিনে বের হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

খুলনায় বর্তমানে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে গ্রেনেড বাবু বা ‘বি কোম্পানি’ চক্রের সদস্যরা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানায় পুলিশ।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার ঘটনাস্থলে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। পুলিশ আরও জানায়, রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে এবং হাসিবও একাধিক মামলার আসামি ছিলেন। দু’জনই পলাশ বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড