ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১২:০৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১২:০৯:০৪ পূর্বাহ্ন
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এক বিবৃতিতে রবিউল আলম মিলু বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য লাভ দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য অত্যন্ত জরুরি। আমি রাজশাহীবাসী এবং দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা মহান আল্লাহর দরবারে আমাদের নেত্রীর পূর্ণ সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করবেন।"

তিনি আরও বলেন, বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেজন্য মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করছি। একইসাথে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক