ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

মির্জাপুরে পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:৫০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:৫০:৫২ অপরাহ্ন
মির্জাপুরে পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ মির্জাপুরে পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্দেহে হাসমত উল্লাহ হাসু (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে শুক্রবার (২৮ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬) এবং একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইয়ামিন (৩২)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রবাসে থাকা অবস্থায় রাশেদুল ইসলামের স্ত্রী নিশি বেগমের সঙ্গে জামালপুরের বকশীগঞ্জের সাজিমারা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে হাসমত উল্লাহ হাসুর ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাসু টাঙ্গাইল সদরের আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন।

রাশেদুল দেশে ফেরার পরও হাসু নিশির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান। এরপর স্বামী–স্ত্রী দু’জনের পরিকল্পনায় নিশি হাসুকে দেখা করতে বলেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেখতে আসলে রাশেদুল ইসলাম, ইয়ামিন ইসলাম এবং মেহেদী হাসান চোর সন্দেহে হাসুকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসুর মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই রহমত উল্লাহ ছয়জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ রাশেদুল ও ইয়ামিনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জাবেদ পারভেজ জানান, গ্রেপ্তার দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পরকীয়া কেন্দ্রিক ঘটনাপ্রবাহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার