ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ

মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরির দায় স্বীকারকারী বহিষ্কারের মুখে

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:২৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:২৬:২৪ অপরাহ্ন
মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরির দায় স্বীকারকারী বহিষ্কারের মুখে মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরির দায় স্বীকারকারী বহিষ্কারের মুখে
ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের পার্স চুরির ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়েছেন বৈশ্বিক অপরাধ রেকর্ডধারী এক চিলীয় নাগরিক।

মারিও বুস্তামান্তে লেইভা (৫০) নামে ওই ব্যক্তি, যিনি যুক্তরাজ্য ও চিলিতে চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন, স্বীকার করেছেন যে তিনি নোমের গুচি ব্যাগ যার ভেতরে ছিল তাঁর আইডি, পাসপোর্ট, ব্যাজ এবং ৩ হাজার ডলার চুরি করেছিলেন। তিনি পরিবারের সঙ্গে ডিনার করছিলেন এমন সময় ঘটনাটি ঘটে।

ওয়াশিংটন পোস্ট জানায়, লেইভা স্বাক্ষরিত প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেন যে তিনি এপ্রিল মাসে ডিসিতে তিনজনের কাছ থেকে চুরি করেছিলেন এদের মধ্যে নোম ছাড়াও ছিলেন স্পেনের এক নারী এবং ম্যাসাচুসেটসের আরেক নারী।

গত সপ্তাহে তিনি তিনটি ওয়্যার ফ্রডের অভিযোগ এবং ফার্স্ট-ডিগ্রি চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। প্লিয়া অ্যাগ্রিমেন্টে উল্লেখ আছে যে এই মামলায় কারাদণ্ড শেষ হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে 'বহিষ্কারের উপযোগী' হবেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়, এপ্রিল মাসে গ্রেপ্তারের পর থেকেই লেইভা হেফাজতে আছেন এবং তাকে আগামী মার্চে সাজা দেওয়া হবে।

নোম এক বিবৃতিতে বলেন, 'এই ব্যক্তি একজন পেশাদার অপরাধী, যে বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে। দুর্ভাগ্যজনকভাবে, এই দেশের বহু পরিবারই অপরাধের শিকার হয়েছে এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং এসব অপরাধী বিদেশিকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে।

কর্তৃপক্ষ জানায়, লেইভা নোমের চুরি যাওয়া ক্রেডিট কার্ড জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে ব্যবহার করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি মধ্যরাত পর্যন্ত পানাহার করেন এবং পরে রেস্টুরেন্টের বাইরের একটি টেবিলে সাত ঘণ্টা ঘুমিয়ে পড়েন। তার অপরাধের ইতিহাসে রয়েছে ১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের জেল এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় দণ্ড যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ