ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট-এর তৃতীয় ধাপ গ্রেফতার ৭২

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৯:৫৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৯:৫৭:৫১ অপরাহ্ন
রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট-এর তৃতীয় ধাপ গ্রেফতার ৭২ রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট-এর তৃতীয় ধাপ গ্রেফতার ৭২
রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় কিস্তির অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহযোগী ও সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক, দেশি, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা ও সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অপারেশন ফার্স্ট লাইটের তিনটি ধাপ সম্পন্ন হলেও অভিযান এখনো শেষ নয়। জেলাগুলোর যেকোনো এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা জোরদারে এ অভিযানই গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান ডিআইজি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ