ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ

নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৯:৪৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৯:৪৩:৫২ অপরাহ্ন
নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামের পল্লীতে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো লয়দাপাড়া গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে।

নিহত মোছা. মোর্শেদা বেগম (৪৫) একই ইউনিয়নের তালগাছি গ্রামের মৃত মকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী মো. তায়েজ উদ্দিন (৫০), বাঁশো গ্রামের মৃত কছি সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তায়েজ উদ্দিন হাসুয়া ও কুড়াল দিয়ে স্ত্রী মোর্শেদা বেগমের ওপর অতর্কিত হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে এলে ছোট মেয়ের ওপরও হামলার চেষ্টা করা হয়। মেয়ে পালিয়ে প্রাণে বাঁচলেও তায়েজের কুড়াল-হাসুয়ার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান মোর্শেদা বেগম।

এলাকাবাসী জানান, তায়েজ উদ্দিন মানসিক রোগী হিসেবে পরিচিত। দীর্ঘদিন তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই বছর আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তাদের সংসারে তিন মেয়ে। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল বলে স্থানীয়রা জানান। শুক্রবারও স্বামী-স্ত্রী একসঙ্গে মাঠে সরিষা বপনের কাজ করেন। হঠাৎ এমন হত্যাকাণ্ড ঘটলো তা কারোরই বুঝে আসে না।

নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন বলেন, হত্যার পর তায়েজ উদ্দিন বাড়ির দোতলায় লুকিয়ে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়াল ও হাসুয়া জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা