ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বাসচাপায় কলেজছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৯:০২ অপরাহ্ন
বাসচাপায় কলেজছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ বাসচাপায় কলেজছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ
ফরিদপুরে ইমাদ পরিবহণের চাপায় কলেজ ছাত্রী সাহিদা আক্তার (১৭) নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে এ ঘ্টনা ঘটে।

নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। সে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

সকাল ৯টার দিকে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে এবং ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী। এ সময় ৫টি যানবাহনও ভাঙচুর করা হয়। 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে। 

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই রাশেল জানান,সকালে ইমাদ পরিবহণ নামের একটি বাসের চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়। এতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো  হয়েছে।বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়,সাহিদা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনতে পাই। এরপর দোকান থেকে দৌড়ে গিয়ে দেখি আমার গ্রামের এক কলেজ পড়ুয়া মেয়ের মস্তকহীন দেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কে পড়ে আছে। সাহিদার মৃত্যুর ঘটনায় শুনে মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী বিক্ষোভ শুরু করেন। দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ সময় দূরপাল্লার ৫টি বাসে ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। ঘন্টা খানেক পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

সড়ক অবরোধকারীদের দাবি, শুয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে কাইচাইল হাইস্কুলসহ আশপাশে বাজার ও মাদ্রাসা রয়েছে। তাই এ এরিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক বা স্পীড ব্রেকার দেওয়া দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার