ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নাটোর ও পাবনায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭২

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৩:২৬ অপরাহ্ন
নাটোর ও পাবনায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭২ নাটোর ও পাবনায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭২
নাটোর ও পাবনার তিন উপজেলায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁর সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সম্পর্কে গণমাধ্যমকে জানান। 

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে আজ শনিবার সকাল ১১টা পর্যন্ত এ দুই জেলার মধ্যে নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন সর্বহারা পার্টির দুই সদস্য; অস্ত্রধারীর সহযোগী এবং নিয়মিত মামলার আসামি ২১ জন; চারজন মাদক মামলার আসামি; ২১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত; দুইজন সাজা পরোয়ানার এবং ২২ জন সন্দেহভাজন। 

এ সময় ১৩টি দেশি (ছোরা, হাঁসুয়া, চাপাতি) ও একটি-বিদেশি অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নাটোরের শহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে আটটি মামলা বিচারাধীন।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান পর্যায়ক্রমে রেঞ্জাধীন সব জেলায় পরিচালনা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার