ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

সিরাজগঞ্জে থানায় অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৪৮:০১ অপরাহ্ন
সিরাজগঞ্জে থানায় অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু সিরাজগঞ্জে থানায় অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত এক এএসআই অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মৃত আকতার হোসেন (৩৮) ঝিনাইদহ উপজেলা সদরের কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, থানায় কর্মরত অবস্থায় শুক্রবার বিকেলে এএসআই আকতার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় আকতার হোসেনের দুইটি কিডনি ও লিভারে গুরুতর সমস্যা ধরা পড়ে।

শনিবার ভোর ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পর পরামর্শ দেন। তাকে ঢাকায় নেওয়ার জন্য রওনা হলে পথে সে মারা যায়।

ওসি আরো বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকতার হোসেন চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় যোগদান করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক