ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

এই প্রথম ইউনিয়ন পরিষদেই চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১০:১৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১০:১৫:২২ অপরাহ্ন
এই প্রথম ইউনিয়ন পরিষদেই চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এই প্রথম ইউনিয়ন পরিষদেই চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে রাজশাহীতে এবার ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় জেলার পবা উপজেলায় এই প্রথম এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

এই প্রশিক্ষণ কেন্দ্রটি করা হয়েছে উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, নিভৃত পল্লীর তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিতে এই কেন্দ্রটিতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার আনা হয়েছে। এখানে প্রতি ব্যাচে ২০ জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এই প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে থাকবে  একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রত্যন্ত অঞ্চলের ষষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এখান থেকে কম্পিউটারের বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ গ্রহণের পর তারা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশিরের পরিকল্পনায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি করা হয়েছে। তিনি জানান, কারিগরি শিক্ষাকে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছাতে আমাদের এই সামান্য প্রয়াস। প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার সুপারদেরও রাখা হয়েছে। ফলে এখানে প্রশিক্ষণার্থীর কোনো অভাব হবে না। নামমাত্র ফি দিয়ে ষষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এলাকার অনেক তরুণ পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন। তারা এখান থেকে  কম্পিউটারের সব ধরনের প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। এখান থেকেই তৈরি হবে ফ্রিল্যান্সার ও গ্রাফিক্স ডিজাইনার। বেকারত্ব দূর করতে এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে তারা ভালোভাবেই কাজে লাগাতে চান।

পবার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, বর্তমান যুগে কম্পিউটার ছাড়া জীবন খুব কঠিন। এ জন্যই যুবসমাজকে স্মার্ট, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলো। পর্যায়ক্রমে অন্য ইউপি কার্যালয়েও এই প্রশিক্ষণ কেন্দ্র হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার