ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সওজ'র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি'র যোগদান অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৩৪:৫৫ অপরাহ্ন
তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন
২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য বিএনপি সারাদেশ প্রার্থী ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের  সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। এদিকে শুক্রবার (২৮ নভেম্বর) তিনি দিনব্যাপি তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি)  প্রতিটি ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের লক্ষে সকল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিন পাঁচন্দর ইউপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে সংশ্লিষ্ট  ওয়ার্ড  বিএনপির সভাপতিগণের সভাপতিত্বে এবং সম্পাদকগণের সঞ্চালনায় আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক (অবঃ) নুরুল ইসলাম,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন,মুন্ডুমালা পৌর বিএনপির নেতা ফিরোজ কবির, তৌহিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা,সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, লুৎফর রহমান,সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও মামুন প্রমুখ।

এছাড়াও তানোর উপজেলা ও মুন্ডুমালা  পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যদিকে মোহাম্মদপুর গ্রামবাসির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ