ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

রাণীনগরে মেধা যাচাই পরীক্ষায় বাই সাইকেল উপহার পেলেন দুই শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৮:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৮:৩৮:০২ অপরাহ্ন
রাণীনগরে মেধা যাচাই পরীক্ষায় বাই সাইকেল উপহার পেলেন দুই শিক্ষার্থী রাণীনগরে মেধা যাচাই পরীক্ষায় বাই সাইকেল উপহার পেলেন দুই শিক্ষার্থী
নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাই সাইকেল উপহার পেয়েছেন দুই শিক্ষার্থী। শুক্রবার সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলার প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী আনুষ্ঠানের আয়োজন করেন খবিরুল ইসলাম ফাউন্ডেশন।

প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই এই পরীক্ষায় মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রাথমিকে প্রথম স্থান অধিকার করেন উপজেলার লোহাচুড়া গ্রামের সন্তান নওগাঁ কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ ও জুনিয়রে প্রথম স্থান অধিকার করেন রনসিঙ্গা গ্রামের সন্তান রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান।

প্রথম স্থান পাওয়া দুই শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দু’টি বাই সাইকেল তুলে দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম। এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে কলম, ক্রেস্টসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অনেকেই প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক