ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ধর্ষণের পর চাপে ফেলে সাহিদাকে বিয়ে করেন মোনাইদ রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জে এর শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে: প্রধানমন্ত্রী

পত্নীতলায় কারিতাসের মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৮:৩২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৮:৩২:৫৩ অপরাহ্ন
পত্নীতলায় কারিতাসের মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচী অনুষ্ঠিত পত্নীতলায় কারিতাসের মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচী অনুষ্ঠিত
পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কতৃক উপজেলার পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিযান ও সরকারি ভূমি অফিসের সহিত অ্যাডভোকেসী ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উক্ত মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে কারিতাস রাজশাহী অঞলের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমূখ।

প্রধান অতিথি আলিমুজ্জামান মিলন এসময় উপস্থিত জনগণকে ভূমি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহন করার আহ্বান জানান।

আর জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এসময় মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামের ভূমি সমস্যায় জড়িত ৫২জন জনগণ সভায় অংশগ্রহন করেন।  উপস্থিত জনগণের মধ্যে ৯ জন তাদের দলিল ও খতিয়ান নিয়ে সহকারী কমিশনার (ভূমি)কে দেখালে তাদের কাগজপত্র সরাসরি দেখে জনগণকে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পরামর্শ প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২