ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

বাঘায় জমি চাষ করতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৮:১৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৮:১৪:৪৬ অপরাহ্ন
বাঘায় জমি চাষ করতে গিয়ে যুবকের মৃত্যু বাঘায় জমি চাষ করতে গিয়ে যুবকের মৃত্যু
রাজশাহীর বাঘায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে হাসান আহম্মেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আহম্মেদ বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া গ্রামের আনারুল ইসলামের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮ টার দিকে পাওয়ার টিলার দিয়ে অমরপুর মাঠে সাবর আলীর  জমি  চাষ করতে  করতে যায়  হাসান আলি। এর এক পর্যায়ে জমির পার্শ্বে থাকা আমগাছের নিকট ব্যাক (পেছন) গিয়ার দিয়ে ঘুরার চেষ্টা করে চালক হাসান । এ সময় গাছের ডালের সাথে চাপা লেগে যায় হাসান। পরে তার চিৎকারে  স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ব্যাপারে জমির মালিক সাবর আলী জানান, ঘটনার সময় জমিতে সার দিচ্ছিলাম। ড্রাইভার হাসান আমগাছের ডাল ও পাওয়ার টিলারের হেন্ডেলের সাথে চাপা খেয়ে চিৎকার  করলে  প্রথমে আমি নিজে তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু  না পেরে চিৎকার দেয় । পরে পাশের জমির আগাছা পরিস্কারকারি মাসুদসহ অন্যরা এসে ডালের চাপা থেকে হাসান কে  উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. খালেকুজ্জামান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

হাসানের পিতা আনারুল ইসলাম বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে তুষার ঢাকায় থাকে। ছোট ছেলে হাসান  কৃষি কাজ করে। তারা দুই ভাই রাতে বন্ধুদের সাথে পিকনিক করে বাড়িতে একই বেডে শুয়ে ছিল। হাসান সকালে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে গিয়ে দূর্ঘটনা হয়। সংবাদ পেয়ে সেখানে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক। বিকেল ৩ টায় জানাজার নামাজ শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি)  মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫