ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান ‘মাত্র ১৫ বছরে পর্ন সাইটে ছবি, সহপাঠীরা দেখছে...’, আতঙ্কে দিনকাটে জাহ্নবীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু যুক্তরাষ্ট্রে হামিদেহ ও তার মেয়ের গ্রিন কার্ড বাতিল, গ্রেপ্তার নিউ ইয়র্কে অপরাধীর বদলে বন্দুককে দায়ী করায় সমালোচনার মুখে মামদানি ফুলবাড়ীতে বস্তা সংকটে পড়ে যাচ্ছে আলুর দাম হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান ভরসা নুন-জলেই! ৫৭ বছরের ভাগ্যশ্রী কী ভাবে গরমে সুস্থ ও সুন্দর রাখেন নিজেকে? রাজশাহী নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

শাহজাদপুরে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৮:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৮:০৯:৫২ অপরাহ্ন
শাহজাদপুরে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক শাহজাদপুরে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ শয়নকক্ষ থেকে পেয়ারা বেগম (৪২) নামে এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুল আলীম মোল্লার স্ত্রী।

ঘটনার পর থেকেই স্বামী আব্দুল আলীম, তার প্রথম স্ত্রী (সতীন) ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে। আব্দুল আলীম রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং উপজেলা যুবদলের সদস্য।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দীর্ঘসময় বাড়ির দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা বিছানায় পেয়ারাবেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্বামী ও সন্তানদের ছেড়ে আব্দুল আলীমের সঙ্গে পালিয়ে বিয়ে করেন পেয়ারাবেগম। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে আলীমের প্রথম স্ত্রীর ঘরেও দুই মেয়ে আছে। দুই স্ত্রী নিয়ে একই বাড়িতে বসবাস করতেন তিনি।

প্রতিবেশীরা অভিযোগ করেন, দ্বিতীয় বিয়ের সময় আলীম প্রথম স্ত্রীকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিলেন।

নিহতের ভাই ও চাচা বলেন, পেয়ারাবেগমকে নিয়মিত নির্যাতন করতেন স্বামী আলীম। তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎও করেন। এ নিয়ে সংসারে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তাদের অভিযোগ রাতের কোনো এক সময় আলীম ও পরিবারের সদস্যরা মিলে তাকে হত্যা করে পালিয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, “ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। লাশটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭