ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

এক ম্যাচে ১৭ লাল কার্ড

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৫১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৫১:১২ অপরাহ্ন
এক ম্যাচে ১৭ লাল কার্ড ছবি: সংগৃহীত
কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ম্যাচে ১৭টা লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। এমনকি ম্যাচ শেষে রণক্ষেত্রে পরিণত হয় ফুটবল মাঠ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ।

কোপা বলিভিয়ার ম্যাচে লড়ছিল ব্লুমিং ও রিয়াল ওরুরো। দুই দলের প্রথম দেখায় ২–১ ব্যবধানে জয় ব্লুমিং। দ্বিতীয় লেগে ২–২ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠে ব্লুমিং। কিন্তু শেষ বাঁশির পর আনন্দ হয়নি, বরং শুরু সহিংসতা। সামাজিক মাধ্যমে এই রণক্ষেত্রের ঘটনা ভাইরাল হয়ে যায়। 

বলিভিয়ান গণমাধ্যম এল পোতোসির প্রতিবেদনে বলা হয়েছে, ওরুরোর সেবাস্তিয়ান জেবায়োসকে প্রতিপক্ষের খেলোয়াড়রা প্রথমে সামলানোর চেষ্টা করলেও তিনি ছুটে গিয়ে আবার ধাক্কাধাক্কি শুরু করেন। শুধু জেবায়োস নন, হুলিও ভিয়াও ঘুষি মারতে মারতে পরিস্থিতি আরও জটিল করে তোলেন। 

ওরুরো কোচ মার্সেলো রবলেদোও উত্তেজনায় জড়িয়ে পড়েন। তিনি জাতীয় দলের কোচিং স্টাফের একজনের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার পর ধাক্কা খেয়ে পড়ে যান। মাথা ও কাঁধে আঘাত পেয়ে তাকে হাসপাতালে নিতে হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ জন পুলিশ সদস্যকে মাঠে ঢুকতে হয়, এবং উত্তেজনা থামাতে শেষ পর্যন্ত টিয়ারগ্যাসও ছোঁড়া হয়। এদিকে, সহিংসতা আরও ছড়ানোর আগেই ব্লুমিং কোচ মৌরিসিও সোরিয়া তার দলকে ড্রেসিং রুমে ফেরত পাঠান।

মাঠে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয় ফুটবলারকে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। সহিংস আচরণের জন্য গ্যাব্রিয়েল ভালভার্দে, রিচেট গোমেজ, ফ্রাঙ্কো পসে, রবার্তো মেলগার, সিজার রোমেরো এবং লুইস সুয়ারেজকে লাল কার্ড দেখানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮