ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় যুবক

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৪২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৪২:৫২ অপরাহ্ন
বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় যুবক ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু অহিদুল ইসলাম (২২)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। আর অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ফাহিম। চার মাস আগে দেশে ফিরেছিলেন তিনি। আগামী শনিবার তার ফের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল; ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ক্লাস।

পুলিশ জানায়, রাত নয়টার দিকে ‘চায়নিজ কুড়াল’ হাতে থানায় যান অহিদুল। সেখানে তিনি বলেন, ‘ফাহিম আমার জীবন নষ্ট করেছে, তাই তাকে কুপিয়ে হত্যা করেছি।’ তার স্বীকারোক্তির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকের কাছে ফাহিমের মরদেহ উদ্ধার করে থানায় আনে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘কেন আমার ছেলেকে হত্যা করল বুঝতে পারছি না। কী ক্ষোভ ছিল? আমার ছেলে তো দেশেই থাকত না। এমন নির্মমভাবে ওকে কুপিয়ে মারল!’

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, নিহত ও অভিযুক্ত দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অহিদুল দাবি করেছেন যে ফাহিম তার জীবন নষ্ট করেছে। বিষয়টি তদন্ত করে হত্যার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার