ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বিন্দুমাত্র তেল ছাড়া বানিয়ে নিন সুস্বাদু চিকেন-পোলাও

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৩৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৩৯:২৪ অপরাহ্ন
বিন্দুমাত্র তেল ছাড়া বানিয়ে নিন সুস্বাদু চিকেন-পোলাও ফাইল ফটো
শীতে মশলাদার খাবার খেতে চায় মন। তা সে লুচি-আলুর দম হোক বা মটন কিমা, বিরিয়ানি হোক বা পোলাও-মাংস। কিন্তু একই সঙ্গে নতুন বছরে ফিট থাকার প্রতিশ্রুতি নেওয়ার পর অনিয়ম করা উচিত নয়। সে ক্ষেত্রে মধ্যপন্থা নিলে কেমন হয়? তেলহীন, স্বাস্থ্যকর পোলাও রেঁধে নিলে আর কে আটকায়! সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার বানিয়ে শীতের দুপুরের ভোজ জমিয়ে তুলুন। রইল রেসিপি-

উপকরণ:
৬০-৭০ গ্রাম বাসমতি বা গোবিন্দভোগ চালের ভাত (অল্প সেদ্ধ করা)
১ বাটি পেঁয়াজকুচি
অর্ধেক বাটি গাজরকুচি
অর্ধেক বাটি বিন্‌স
অর্ধেক বাটি ক্যাপসিকামকুচি
অর্ধেক বাটি ফুলকপিকুচি
এক বাটি মুরগির মাংসের ছোট টুকরো (অল্প সেদ্ধ করা)
২ টেবিল চামচ টম্যাটোকুচি
১টি জয়িত্রী
১টি দারচিনি টুকরো
৩-৪টি লবঙ্গ
দেড় টেবিল চামচ দই
১ চা চামচ ধনেগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
এক চতুর্থাংশ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ গরমমশলা গুঁড়ো
১ চা চামচ কসৌরি মেথি গুঁড়ো
১ চা চামচ আদা-রসুন বাটা
১ চা চামচ পুদিনা পাতাকুচি
স্বাদ মতো নুন
প্রয়োজন মতো জল

প্রণালী: প্রথমে এক দিকে ভাত রান্না করে নিন। বেশি সেদ্ধ না করে অল্প খানিক ক্ষণ ফুটিয়ে শক্ত শক্ত হয়ে থাকা ভাত একটি বাটিতে তুলে রাখুন। একেবারে রান্নার শেষে এটির প্রয়োজন পড়বে আবার।

অন্য দিকে, নন স্টিক প্যান গরম করে পেঁয়াজকুচি ঢেলে দিন। ঢিমে আঁচে ভাজতে হবে পেঁয়াজগুলি। যদি তেলের দরকার পড়ে, তা হলে অল্প জল ছিটিয়ে দিন। পেঁয়াজগুলি বাদামি রং ধরলেই আগুন নিভিয়ে দিন। ভাজা পেঁয়াজগুলি সরিয়ে সেই প্যানে ছোট করে কাটা গাজর, বেলপেপার, ক্যাপসিকাম, ফুলকপি, বিন্‌স ঢেলে দিন। মাঝারি আঁচে ভাজতে হবে। এর সঙ্গেই হালকা সেদ্ধ করা মুরগির মাংসের টুকরোগুলি দিয়ে দিতে পারেন যদি আমিষ পোলাও করতে চান। ২-৩ মিনিট ধরে শুকনো খোলায় ভাজতে হবে সব্জিগুলিকে। এ বার সব্জিগুলির উপর অর্ধেক কাপ জল ঢেলে দিন। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না হতে দিন। যখন দেখবেন, সব্জিগুলির রং পাল্টে যাচ্ছে, হালকা সেদ্ধ হয়েছে, একটি বাটিতে তুলে নিন সব্জিগুলি। চিকেন থাকলে সেগুলিও সেই বাটিতে তুলে নিন। নতুন করে প্যান গরম করে টম্যাটো টুকরো ঢেলে দিন যাতে শুকনো খোলায় ভাজা হয়। এর সঙ্গে জয়িত্রী, লবঙ্গ আর দারচিনি মিশিয়ে দেবেন। অল্প খানিক ক্ষণ ভাজার পর টম্যাটোর উপর জল ঢেলে নরম করে নিন। তার পর অন্য সব্জিগুলিও ঢেলে দিন। জল শুষে গিয়ে রান্না হতে থাকবে সব্জিগুলি।

তত ক্ষণ ছোট এক বাটিতে দই নিয়ে তার মধ্যে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ, লঙ্কা, গরমমশলা গুঁড়ো, কসৌরি মেথি আর নুন ভাল করে ফেটিয়ে নিন। প্যানে রাখা সব্জিগুলির মধ্যে মশলা মেশানো দই ঢেলে দিয়ে তার উপর আদা-রসুন বাটা ঢেলে দিন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। শুকিয়ে যেতে শুরু করলে ১ চা চামচ পুদিনা পাতা ছিঁড়ে এর উপর ছড়িয়ে দিন। একেবারে শুরুতে ভেজে রাখা পেঁয়াজও এর উপর দিয়ে দেবেন। পোলাওয়ে যে মুচমুচে ভাব আসে, তার নেপথ্যে কিন্তু এই পেঁয়াজভাজাই রয়েছে।

শেষে হালকা সেদ্ধ করা ভাত এই মশলা মেশানো সব্জিগুলির উপর হাতা দিয়ে ছড়িয়ে দিতে হবে। চামচ দিয়ে ভাত ছড়িয়ে দিলেই কাজটা সহজ হবে। অল্প দুধে কেশর গুলে সেটি ভাতের উপর দিয়ে ছড়িয়ে দেবেন। ঢাকা দিয়ে রান্না হোক খানিক ক্ষণ। ৫ মিনিট পরে ঢাকা খুলুন। তেলহীন, স্বাস্থ্যকর সব্জি ও চিকেন পোলাও প্রস্তুত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড