ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ভুল হলে করণীয় কী? রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২ ভূঞাপুরে ধানক্ষেতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বাঁশখালীতে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩

৯ মিনিটের সহজ ব্যায়ামে বদলে যাবে জীবন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৩৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৩৪:১০ অপরাহ্ন
৯ মিনিটের সহজ ব্যায়ামে বদলে যাবে জীবন ছবি: সংগৃহীত
এক মাসের মধ্যে ওজন কমানো সহজ ব্যাপার নয়। তার উপরে আলসেমি যদি বেশিই থাকে। ইউটিউব বা ফেসবুকের রিল দেখে ব্যায়াম তো শিখছেন, কিন্তু করতে গেলেই একরাশ আলস্য চেপে বসছে। তার উপরে কঠিন যোগব্যায়াম বা এক ঘণ্টার শারীরিক কসরতের ভিডিয়ো দেখে ভয় আরও বাড়ছে। ডায়েট করেও যে লাভ খুব হচ্ছে তা-ও নয়। কারণ একটানা কঠোর ভাবে নিয়ম মেনে খাওয়াদাওয়া করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তা হলে উপায়?

ওজন যদি এক মাসের মধ্যে অনেকটা কমাতে হয় এবং শরীরও সুস্থ রাখতে হয়, তা হলে ৩*৩ রুল আদর্শ। তিন মিনিট করে মাত্র তিনটি ব্যায়াম রোজ সকালে বা বিকেলে করলেই ওজন কমতে থাকবে। শরীরের সমস্ত পেশির সক্রিয়তা বাড়বে, রক্ত সঞ্চালন ঠিকমতো হবে। ব্যায়ামগুলি করতে শুরু করলেই বোঝা যাবে, আলস্য কতখানি কমেছে। দিনভর কাজের শেষেও শরীর চনমনে থাকবে, ঝিমুনি আসবেই না। ভুঁড়ি কমাতে যদি নাকানিচোবানি খেয়ে থাকেন, তা হলে তিন মিনিট করে তিনটি ব্যায়াম শিখে রাখাই ভাল। জিমে না গিয়ে, ওয়েট ট্রেনিং না করেও ৩০ দিনের মধ্যে ভুঁড়ি কমবে। তবে ব্যায়াম তিনটি করতে হবে পর পর।

স্কোয়াট: শুরুটা স্কোয়াট দিয়ে করবেন। ইন্টারনেটের দৌলতে ক্রাঞ্চেস, লাঞ্জেস, পুশ-আপ, প্ল্যাঙ্ক বা স্কোয়াটের মতো ব্যায়ামের নাম এখন অনেকেই জানেন। তবে জেনে রাখা ভাল, অন্যান্য ‘অ্যাব-ওয়ার্কআউট’-এর মতো স্কোয়াট অত কঠিন নয়। কমবয়সিরা তো বটেই, চল্লিশের বেশি বয়সিদের জন্যও স্কোয়াট উপকারী। পেট, কোমর, নিতম্ব, ঊরু সবেরই ব্যায়াম হয়। বেসিক স্কোয়াটে দু’টি পা অল্প ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে। এ বার চেয়ারে বসার মতো ভঙ্গি করতে হবে। দু’টি জিনিস মাথায় রাখতে হবে। এক, শরীরের উপরের অংশ সামনে ঝুঁকবে না, কাঁধ সোজা থাকবে। নয়তো কোমরে চাপ পড়বে। দুই, ওঠা-বসার সময়ে গোড়ালিতে জোর দিতে হবে। ওজন হাতে নিয়ে বেসিক স্কোয়াটও বেশ উপকারী। কেটল বল বা ডাম্বল হাতে নিয়ে স্কোয়াট করা যায়। তবে ওজন তুলে করতে হলে প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে।

লাঞ্জেস: স্কোয়াটের পরে করতে হবে লাঞ্জেস। লাঞ্জেস খুব ভাল স্ট্রেচিং এক্সারসাইজ়। নিয়মিত করলে পা, পেট, কোমর ও নিতম্বের মেদ কমবে। পায়ের পেশির জোর বাড়বে। একটি পা সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করতে হবে, আর একটা পা পিছনে দিয়ে স্ট্রেচ করে বসার মতো করে শরীরটা আপ-ডাউন করতে হবে। কাঁধ যেন সোজা থাকে। তিন মিনিট করে পা বদলে দুই পায়ে করতে হবে এই ব্যায়াম।

জাম্পিং জ্যাক: শরীরের উপরের অংশ, নীচের অংশ, সবেরই ব্যায়াম হয়। সারা শরীরের পেশির নমনীয়তা বাড়ে। এই ব্যায়াম করলে ওজন কমা ছাড়াও আরও নানা উপকার হয়। ব্যায়ামটির নাম জাম্পিং জ্যাক। এই ব্যায়াম যেমন কার্ডিয়োর মতো উপকার পাওয়া যায়, তেমনই সারা শরীরের স্ট্রেচিংও হয়। দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়াতে হবে। দুই হাত রাখুন মাথার উপরে। এই অবস্থাতেই লাফাতে হবে। লাফানোর সময় দুই হাত ও দুই পায়ের মধ্যে দূরত্ব কমে কাছাকাছি আসবে। প্রতিটি ব্যায়ামই তিন মিনিট করে করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার